প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগ ও আইন-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে আশুতোষ সরকার (দ্য ডেইলি স্টার) ও সাধারণ সম্পাদক পদে দিদারুল আলম (বাসস) নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির (২০১৬-১৭) নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে শামীমা আক্তার (আরটিভি), যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াসীন (দ্য ডেইলি ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন) ও সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক মৃধা (জাগোনিউজটোয়েন্টিফোর ডটকম) নির্বাচিত হন।