আশুরা ও দুর্গাপূজা উপলক্ষে সতর্কতা কোরীয় দূতাবাসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র আশুরা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোরীয় নাগরিকদের বাংলাদেশে চলাচলের ব্যাপারে গতকাল বুধবার এক সতর্কতামূলক নোটিশ জারি করেছে ঢাকায় কোরীয় দূতাবাস। খবর ইউএনবির।
এ দুই উৎসবে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার জন্য বাংলাদেশে অবস্থানরত কোরীয় নাগরিকদের পরামর্শ দিয়ে নোটিশে বলা হয়, ‘আশুরা ও দুর্গাপূজায় ব্যাপক জনসমাগমের স্থান এবং অনুষ্ঠান এড়িয়ে চলে খুব সতর্ক থাকতে কোরীয় নাগরিকদের বিশেষভাবে উৎসাহিত করছে কোরীয় দূতাবাস।’ এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত কোরীয় নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতেও দূতাবাস অনুরোধ জানাচ্ছে।’