আশুলিয়ায় এক বছর বাড়ি ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে আগামী এক বছর বাড়িভাড়া বাড়ানো হবে না। গতকাল শনিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাড়ির মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিএমইএর কর্মকর্তারা জানান, গতকাল বিকেলে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের মিলনায়তনে স্থানীয় বাড়ির মালিকদের সঙ্গে বিজিএমইএর কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ করা হলে বাড়ির মালিকেরা আগামী এক বছর ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাড়িভাড়ার রসিদ দেওয়ারও সিদ্ধান্ত হয়।

বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাড়ির মালিক আশুলিয়ার ঘোষবাগের মজিবর রহমান, চিত্রাশাইলের কফিল উদ্দিন ও জিরাবোর সাইফুল ইসলাম বলেন, নির্মাণ খরচসহ দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের বিল বেড়ে যায়। এ কারণে অনেকটা নিরুপায় হয়েই তাঁদের বাড়িভাড়া বাড়াতে হয়। তাঁরা বলেন, বিজিএমইএর কর্মকর্তাদের অনুরোধ আর শ্রমিকদের কথা বিবেচনা করে তাঁরা আগামী এক বছর ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের বিষয়টি এই অঞ্চলের সব বাড়ির মালিককে জানিয়ে দেওয়া হবে।

এর আগে নৌমন্ত্রী আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিজিএমইএর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে ছিল। তাঁরা শ্রমিকদের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, শ্রমিকদের নানা সমস্যা খতিয়ে দেখতে মন্ত্রী ও সাংসদসহ বিজিএমইএর কর্মকর্তারা গতকাল আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় শ্রমিকদের নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সাংসদ তালুকদার তৌহিদ জং বলেন, বাড়ির মালিকদের সঙ্গে বৈঠকে আগামী এক বছর বাড়িভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুলিয়ার সব বাড়ির মালিক যাতে এই সিদ্ধান্ত মেনে চলেন, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।: �ল #����w�Rxপানি ডিঙিয়ে ক্লাসে গেছে।জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নগর উন্নয়ন কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না।