আশুলিয়ায় ছিনতাই হওয়া কাপড় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার কবীরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া কাপড় উদ্ধার হয়েছে। আশুলিয়া থানা-পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশন এলাকার মাধবপুর গ্রামের আর-স্টাইল কম্পোজিট কারখানায় অভিযান চালিয়ে ওই সব কাপড় উদ্ধার করে। এ ঘটনায় কারখানা মালিক রানা হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানা-পুলিশ সূত্র জানায়, শামীম ওরফে তুহিনের নেতৃত্বে দুর্বৃত্তরা গত ২৩ অক্টোবর গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার ইয়ামিন নিটেক্স ইন্ডাস্ট্রিজের প্রায় ১৩ লাখ টাকা মূল্যের দুই হাজার ১৩৮ কেজি কাপড় ছিনতাই করে। এই ঘটনায় রানাসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কাপড় বহনকারী পিকআপ ভ্যান উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ।