আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার একটি পোশাক কারখানায় আজ বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে আরবা গার্মেন্টস নামের ওই পোশাক কারখানার নিচতলার গুদামে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বেলা পৌনে একটার দিকে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন। কর্তৃপক্ষ এখনো এ ঘটনায় ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি। অসমর্থিত সূত্রগুলো থেকে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আশুলিয়া থানা ও ফায়ার সার্ভিস এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানায়।

গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১২ জন শ্রমিক নিহত হন। সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে নানা সমালোচনার সম্মুখীন হয়।