আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কর্মকর্তাকে অপসারণের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার জিরাব এলাকার ম্যাগপাই নিট কম্পোজিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে কারখানার নিটিং ইনচার্জ গুলজার আহমেঞ্চদকে অপসারণ করা হয়।
ছুটি শেষে শ্রমিকেরা গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। তাঁরা ওই কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে শ্রমিকেরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করার চেষ্টা করেন। তখন পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন।
শিল্প পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।