আশুলিয়ায় সংঘর্ষ ও কারখানা বন্ধের প্রতিবাদ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পাঁচটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, পোশাক খাতের সমস্যার সমাধান করা উচিত। এছাড়া শ্রমিকদের উপযুক্ত মজুরি ও জীবনের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।