আশুলিয়ায় স্কুলছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তারেরদাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ভাদাইলে স্কুলছাত্র হাসিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টার দিকে হামিদ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জড়ো হতে থাকেন। পরে তাঁরা ওই বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে আশুলিয়া থানার সামনে মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা দ্রুত হাসিবুর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে তাঁরা থানার সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে থানার কর্মকর্তারা হাসিবুরের খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।