আশুলিয়ার তিন কারখানায় ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার কলমা এলাকায় ডাইন্যাস্টি গ্রুপের তিনটি কারখানা আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে কর্মস্থলে গিয়ে শ্রমিকেরা কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকায় কন্টিনেন্টাল নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। এ ঘটনায় ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়ার জামগড়া এলাকার সাদাতিয়া নামের অপর একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলেও ওই কারখানাটিও ছুটি ঘোষণা করা হয়। পরে বিক্ষাভকারী শ্রমিকদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।