আশুলিয়া ও চট্টগ্রামে প্রাণহানিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ আশুলিয়া ও চট্টগ্রামে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে পাঠানো বার্তায় এই শোক প্রকাশ করেন।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।শোকবার্তায় সালমান খুরশিদ বলেন, ‘আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে প্রাণহানির দুর্ভাগ্যজনক খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। চট্টগ্রামে উড়ালসেতু ভেঙে পড়ে প্রাণহানির খবরও আমাকে বিচলিত করেছে।’ তিনি বলেন, ‘ওই দুটি দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, আমি গভীরভাবে তাঁদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।’