আশুলিয়া ও বন্দরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় বাসের চাপায় কোহিনুর বেগম নামের এক নারী মারা গেছেন। গতকাল রোববার নবীনগর-কালিয়াকৈর সড়কের ডেন্ডাবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের বন্দরে লোহাবোঝাই লরির চাপায় এক পথচারী নিহত হন।

আশুলিয়ায় নিহত নারীর নাম কোহিনুর বেগম (৫০)। তিনি ডেন্ডাবর নতুনপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল মালেকের স্ত্রী। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কোহিনুর বেগম ডেন্ডাবর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।

এদিকে বন্দরে নিহত পথচারীর (২৮) পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে আসা লোহাবোঝাই লরি ওই পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।