আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা জেলা আওয়ামী লীগের মাসিক সভায় ওই কমিটি গঠিত হয়। দলীয় সূত্র জানায়, সভায় আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৪৭ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকে। ওই কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, একটি কমিটি দিয়ে দুটি থানায় কার্যক্রম চালানো সম্ভব হচ্ছিল না। তাই সাভারে দুটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।