আশুলিয়া ব্যাংক ডাকাতির মামলায় দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া আজ মঙ্গলবার শেষ হয়েছে। এঁরা হলেন নয়ন দেওয়ান ও সোহেল মোল্লা। এ নিয়ে এ মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া শেষ হলো। 

আগামী ২৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ তারিখ ধার্য করেন।
আসামিদের আইনজীবী ফারুখ আহমেদ প্রথম আলোকে বলেন, এই দুই সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী। ব্যাংক ডাকাতির করে আসামিরা পালিয়ে যাওয়ার সময় এ দুজন তা দেখেছিলেন।
সাভারে আশুলিয়ার কাঠগড়া এলাকায় গত বছরের এপ্রিল মাসে বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ সাতজন মারা যান। আহত হন অন্তত ২০ জন। ঘটনার পর গণপিটুনিতে মারা যান এক ডাকাত। এসব ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে।