আশুলিয়ার কারখানার আগুনে আরেক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক নেহারা খাতুন (৩৮) মঙ্গলবার রাতে মারা গেছেন। এ নিয়ে গত ২২ নভেম্বরের ওই অগ্নিকাণ্ডে পাঁচজন মারা গেলেন।
চিকিৎসক জানিয়েছেন, আশুলিয়ার জিরাবের কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের লাইটার কারখানার শ্রমিক নেহারার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। নেহারার গ্রামের বাড়ি বগুড়ায়।