আশুলিয়ার পোশাক কারখানাগুলো কাল খুলবে : বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানাগুলো কাল সোমবার থেকে খুলবে। আজ রোববার তৈরি পোশাক কারখানার মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে এ কথা জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কাল সোমবার থেকে পোশাক কারখানাগুলো খুলবে। তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে বিজিএমইএ আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল।