আশুলিয়ার সব পোশাক কারখানা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার সব পোশাক কারখানা গতকাল শুক্রবার খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছেন। কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ গত মঙ্গলবার আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম শুক্রবার থেকে আশুলিয়ার সব কারখানা খোলার ঘোষণা দেন।গতকাল আব্দুল্লাপুর-বাইপাইল, জিরাবো-বিশমাইল সড়ক, জিরানী, কবীরপুর, পলাশবাড়ি, ডেন্ডাবর ও খেজুরবাগ এলাকায় গিয়ে সব পোশাক কারখানা খোলা পাওয়া যায়। শিল্প পুলিশ আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সব পোশাক কারখানা খোলার পর শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন। কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি।