আশুলিয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকার কেব্ল ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. ইকবাল হোসেনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গতকাল সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন।ঝুট ও কেব্ল ব্যবসাকে কেন্দ্র করে ইকবাল ও তাঁর সহযোগীরা গত ১১ মে সাইফুল ইসলামকে (৩০) গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। এর পর থেকে পুলিশ ও র‌্যাব আসামিদের ধরতে তৎপরতা চালাচ্ছিল।