আশুলিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ অঞ্জলী বিশ্বাস (২৫) গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।নিহতের পরিবার সূত্র জানায়, অঞ্জলী তাঁর স্বামী স্বর্ণকার দিলীপের সঙ্গে আশুলিয়া থানার কুন্দুলবাগের পুকুরপাড়ের ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দুপুরে দিলীপ তাঁর বোন ও ভগ্নিপতি মিলে অঞ্জলীর হাত-পা বেঁধে ফেলেন। তাঁরা অঞ্জলীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিত্কারে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে অঞ্জলীর শরীর মারাত্মক দগ্ধ হয়। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান। অঞ্জলীর দাদা নির্মল চন্দ্র বিশ্বাস জানান, ১০ মাস আগে দিলীপ কুমারের সঙ্গে অঞ্জলীর বিয়ে হয়। কিছুদিন না যেতেই দিলীপ দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন শুরু করেন। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অঞ্জলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর স্বজনেরা থানায় এলেই মামলা গ্রহণ করা হবে।