আশুলিয়ায় অবৈধ গ্যাস লাইনে আগুন, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় অবৈধভাবে নেওয়া গ্যাসলাইনে গতকাল শনিবার আগুন ধরে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাসের লোকজন সেখানে গিয়ে আগুন নেভান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে কাইচাবাড়ী এলাকার মামুনের বাড়ির পাশে রাস্তায় মাটির নিচ দেওয়া গ্যাসের অবৈধ লাইন থেকে প্রথমে বুদ্বুদ উঠতে থাকে। কয়েক মিনিট পরে সেখানে আগুন ধরে যায়।
তিতাস গ্যাস সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ বলেন, অবৈধভাবে নেওয়া গ্যাসের লাইনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে আগুন ধরার মতো ঘটনা ঘটছে।