আশুলিয়ায় আরও একটি কারখানা বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গতকাল মঙ্গলবার ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার স্ক্যানডেক্স নামে আরও একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের দাবিতে স্ক্যানডেক্স লিমিটেডের প্রায় এক হাজার শ্রমিক গত সোমবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। এরপর বিশৃঙ্খলতা এড়াতে কর্তৃপক্ষ সোমবার রাতেই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।