আশুলিয়ায় একটি কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় গতকাল বুধবার সাউদার্ন ডিজাইন নামের একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এক সহকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে গতকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্বাস আলী নামে কারখানার এক শ্রমিক গত মঙ্গলবার রাতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় বাসায় ফেরার পর রাতেই তিনি মারা যান। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। এ সময় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। কারখানার কয়েকজন কর্মকর্তাসহ মালিকপক্ষের কিছু লোকজন তাঁদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ওই ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে।