আশুলিয়ায় কারখানা বন্ধ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় অবস্থিত ‘হুইজু বাইজিং গ্লাভস লিমিটেড’ নামের একটি কারখানাকে সাড়ে ৩৭ লাখ টাকা জরিমানা করে তা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) বন্ধ রেখে তরল বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণ করার দায়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল সোমবার এ জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ২০১১ সাল থেকে কারখানাটিতে উৎপাদন শুরু করা হয়। হাজারীবাগ থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে কারখানাটিতে পরিশোধন করে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে ‘হ্যান্ড গ্লাভস’ তৈরি করা হচ্ছিল। সূত্র আরও জানায়, তদন্তকালে কারখানার ইটিপি বন্ধ পাওয়া যায় এবং নর্দমার মাধ্যমে তরল বর্জ্য বাইরে ফেলতে দেখা যায়। এভাবে ইটিপি বন্ধ রেখে কারখানাটি থেকে গত এক বছরে সাড়ে সাত কোটি লিটার রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ৩৭ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করে কারখানা বন্ধের আদেশ দেন।