আশুলিয়ায় কারখানা বন্ধ ২৯ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার খেজুরবাগানে পার্লস অ্যান্ড পাউস নামের একটি ডাইং কারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ কারখানাটি কোনো পরিবেশ ছাড়পত্র না নেওয়ায় এবং বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) ব্যবহার না করায় তাদের এই জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, পার্লস অ্যান্ড পাউস কারখানাটি পাঁচ বছর ধরে রাসায়নিক মিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলছে। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ আইন লঙ্ঘন করে নদ দূষণ করায় ২৯ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। ওই ডাইং কারখানার উৎপাদন বন্ধ করারও নির্দেশ দেন তিনি।