আশুলিয়ায় কারখানায় ডাকাতি, অর্ধকোটি টাকার সুতা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়া থানার জুহুরচন্দা এলাকার কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে অর্ধকোটি টাকার সুতা ও নগদ অর্থ লুটে নেয়। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ২৫-৩০ জনের একদল ডাকাত প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। এরপর তারা কারখানার নিরাপত্তাপ্রহরী আমির হোসেন ও আমির আলীর হাত-পা বেঁধে বিভিন্ন কক্ষের চাবি নিয়ে নেয়। একপর্যায়ে দরজা খুলে ১০ টন সুতা ও নগদ ৬২ হাজার টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।