আশুলিয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে আট কিলোমিটার অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ লাইন থেকে অন্তত তিন হাজার পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল।
তিতাস গ্যাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপনে তথ্য সংগ্রহ করে তিতাস কর্তৃপক্ষ গতকাল আশুলিয়ার কলমা এলাকায় অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সব এলাকায় প্রায় আট কিলোমিটার বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়।