আশুলিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত মঙ্গলবার এইচআরসি গ্রুপের পক্ষে জমি দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় যুবলীগের দুই নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, খোকন, আমির, রফিক, আবুল, শহীদুল, মঞ্জু, শরীফ, রহমান ও মাসুদ।আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি আদালতের নির্দেশে আশুলিয়ার নিরিবিলি এলাকার রামচন্দ্রপুর মৌজার এইচআরসি গ্রুপসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কয়েক শ একর জমি থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা মঙ্গলবার এইচআরসি গ্রুপের হয়ে ওই জমি দখল করতে গেলে র‌্যাব সদস্যরা ১১ জনকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।