আশুলিয়ায় ট্রাক খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় নবীনগর-কালিয়াকৈর সড়কে গত সোমবার রাতে ট্রাক খাদে পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার ব্যক্তি আহত হন।নিহত ব্যক্তিরা হলেন: বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাই গ্রামের শাহীন (১৬), মোহাম্মদ আলী (৬০) ও মিলন (৩০)।আশুলিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া থেকে পণ্য নিয়ে সোমবার রাতে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ওই ট্রাকে করে ঢাকায় যাচ্ছিলেন ১৫ থেকে ২০ জন রিকশাচালক। রাত একটার দিকে ট্রাকটি আশুলিয়ার বাইপাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে সাত ব্যক্তি ট্রাকের নিচে আটকা পড়েন।পুলিশ রাতেই ট্রাকের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বেপরোয়া গতিতে অপর একটি গাড়ি অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে উল্টে যায়।