আশুলিয়ায় ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গতকাল বুধবার রাতে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আমির হোসেন (২২)। তিনি গাজীপুর সদর উপজেলার তোরাবাড়ী গ্রামের সফর উদ্দিনের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা দুজনই এলাকায় কেব্ল টিভির (ডিশ) ব্যবসা করতেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আশুলিয়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে গতকাল রাত সাড়ে নয়টার দিকে নরসিংহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আমির। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর আরোহী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।