আশুলিয়ায় তরুণীর কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ অজ্ঞাতনামা এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে। দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যার পর বেশ কিছুদিন আগে লাশটি ওই এলাকায় ফেলে রেখে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে গেরুয়া এলাকায় একটি ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কালটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কঙ্কালের সঙ্গে কালো রঙের পায়জামা, নাকের নথ, ব্রেসলেট এবং ওড়না উদ্ধার করা হয়। আজ সোমবার ময়নাতদন্তের জন্য কঙ্কালটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।