প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ নেহারা খাতুন (৩৮) নামের আরও এক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান। কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডে এ নিয়ে পাঁচজন শ্রমিক মারা গেলেন। গত ২২ নভেম্বর ওই অগ্নিকাণ্ডে ২৬ জন নারী ও শিশুশ্রমিক দগ্ধ হয়। তাঁদের ১৭ জন ঢাকা মেডিকেলে ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইউনিটের চিকিৎসক বলেন, নেহারার শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিজস্ব প্রতিবেদক