আশুলিয়ায় দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল নর্দমার কাজ করার সময় দেয়ালচাপায় মজনু (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন নুরুল আমিন (৪০) নামের আরেক শ্রমিক।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু সড়কের পাশে নর্দমা নির্মাণের কাজ চলছে। মজনু, নুরুল আমিনসহ বেশ কয়েকজন সেখানে কাজ করছিলেন। গতকাল বেলা তিনটার দিকে কাজ চলাকালে নির্মাণাধীন নর্দমার দেয়াল ধসে পড়লে মজনু ও নুরুল আমিন চাপা পড়েন। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মজনুকে মৃত ঘোষণা করেন।