আশুলিয়ায় নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নবীনগর এলাকায় জালালাবাদ মডেল টাউনের একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে রানী আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ জালালাবাদ মডেল টাউনের শহীদ চৌধুরীর বাসার একটি কক্ষ থেকে রানীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, রানী খুলনার বাসিন্দা। তিনি ভাড়া দিয়ে ওই বাসায় একাই বসবাস করতেন। তাঁকে হাত-পা বেঁধে মাথায় ভারী বস্তুর আঘাত করা হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।