আশুলিয়ায় নাশতা খেয়ে ৯০ জন শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার অন্তত ৯০ জন শ্রমিক গতকাল শুক্রবার রাতে নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটির মালিক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।আশুলিয়া থানা, হাসপাতাল কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্য রোজ ড্রেসেস নামের ওই কারখানার কয়েক শ শ্রমিক দিনের কাজ শেষে গতকাল রাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁদের কলা, কেক ও ডিম খেতে দেওয়া হয়। সেগুলো খাওয়ার আধা ঘণ্টার মধ্যে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, অন্তত ৯০ জন শ্রমিক তাঁর হাসপাতালে ভর্তি হন, যাঁদের সবাই খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। কারখানাটির মালিক আতিকুল ইসলাম বলেন, নাশতা খাওয়ার পর কেন শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হবে।