আশুলিয়ায় প্যাকেজিং কারখানার গুদামে অগ্নিকাণ্ড, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কুটুরিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে মান্তাকা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানে গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ কেমিক্যাল ও প্লাস্টিকের দানা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচ দমকলকর্মী। ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ছুটি ঘোষণার পর থেকে কারখানাটি তালাবদ্ধ ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে তাদের পাঁচ কর্মী আহত হন।