আশুলিয়ায় ফিলিং স্টেশনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফিলিং স্টেশনে গতকাল রোববার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পৌনে চার লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আবদুল্লাপুর-বাইপাইল সড়কের টঙ্গীবাড়ি এলাকার সালাম ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গতকাল ভোরে পাজেরো জিপে করে আটজন লোক এসে স্টেশনের শৌচাগার ব্যবহার করতে চায়। কর্মচারীরা তাদের তিনজনকে শৌচাগার দেখাতে ভেতরে নিয়ে গেলে অপর তিনজন অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে। এরপর তারা স্টেশনের ক্যাশিয়ার ও নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তিন লাখ ৭৫ হাজার টাকা, কয়েকটি মুঠোফোন সেটসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।এ ব্যাপারে ফিলিং স্টেশনের মালিক আবদুস ছালাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।