আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল শুক্রবার বিদ্যুতের তারে জড়িয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে তৈরি পোশাক কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—আকরাম হোসেন (২৫) ও সালমা আক্তার (২২)। এ ছাড়া এ ঘটনায় রবিউল ইসলাম (২৩) নামের আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে যায়। এটি জামগড়া এলাকার ভূঁইয়াপাড়ার সাব্বির হুদার বাড়ির ওপর গিয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ওই বাড়িতে আগুন ধরে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ওই বাড়ির ভাড়াটে সালমা গুরুতর আহত হন। অগ্নিদগ্ধ হন আকরাম ও রবিউল। মুমূর্ষু অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আকরাম ও সালমা মারা যান। রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আকরামের বাড়ি যশোরে। তিনি আশুলিয়ার ওপেক্স গ্রুপে চাকরি করতেন। আসমার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি চাকরি করতেন একই এলাকার স্টাইলিং গ্রুপে।