আশুলিয়ায় বেড়াতে এসে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে গতকাল সোমবার বেড়াতে এসে মারা গেছে কলেজছাত্র খাজা সামিউল ফাহিম (১৭)। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ফাহিম রাজধানীর বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। সে ধানমন্ডির বাসিন্দা প্রকৌশলী খাজা সামসুদ্দিনের ছেলে।
পুলিশ, ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে ফাহিম বেলা সাড়ে ১১টার দিকে ফ্যান্টাসি কিংডমে বেড়াতে আসে। প্রথমেই তারা যায় ওয়াটার রাইডে। তার সঙ্গে অন্যরা পানিতে নামলেও সে তীরে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে পানিতে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। পরে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।