আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার মদিনা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পারিশ্রমিক বাড়ানোর দাবিতে ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় গিয়ে কর্তৃপক্ষের কাছে তাঁদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি মালিকের সঙ্গে আলাপ করে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা ক্ষেপে গিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে বিকেল চারটার দিকে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।