আশুলিয়ায় সন্ত্রাসী হামলা ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার সদরপুর এলাকায় গতকাল শনিবার জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা জালাল উদ্দিন ২০০৮ সালে আশুলিয়ার সদরপুর এলাকার পূর্ব সদরপুর মৌজায় আট কাঠা জমি কেনেন। গতকাল সকালে ওই জমিতে একটি ঘর নির্মাণ করতে গেলে সদরপুর এলাকার শাজাহান, এমারত ও পরশ নামের তিন যুবক সেখানে গিয়ে এতে বাধা দেয়। এর পরও ঘর নির্মাণ অব্যাহত রাখলে ওই তিন যুবকের পক্ষে মোবারক হোসেন লোকজন নিয়ে সেখানে যায়। তারা সেখানে গিয়ে দুটি গুলিবর্ষণ করে। এ সময় জালাল উদ্দিনের দুই ছেলে ফারুক ও আওয়াল দৌড়ে রক্ষা পেলেও সন্ত্রাসীরা কয়েকজন নির্মাণশ্রমিককে মারধর করে।