আশুলিয়ায় স্কুলছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার স্কুলছাত্র মোস্তাক মোল্লার খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।বেলা ১১টার দিকে ‘খুনিদের ফাঁসি চাই, মেধাবী ছাত্র হত্যার বিচার চাই’ লেখা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নামে আশুলিয়ার দ্য টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের হাজার খানেক শিক্ষার্থী ও শিক্ষক। তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েক শ অভিভাবক ও এলাকাবাসী। তারা বিদ্যালয়ের সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে মিছিল করে মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধন থেকে খুনিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।রোববার সকালে টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মোস্তাককে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ‘হত্যার উদ্দেশ্য উদ্ঘাটনসহ খুনিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আশা করি শিগগিরই ভালো ফল পাওয়া যাবে।’