আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়া সেতুর কাছে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছে। এই ঘটনায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পুলিশ ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে আবদুল্লাহপুর যাওয়ার পথে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। বেলা তিনটার দিকে বাস দুটি আশুলিয়া সেতুর কাছে পৌঁছালে একটি বাস অপরটিকে অতিক্রম করার সময় বিপরীত দিক আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি বাস ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। একই সময় আবদুল্লাহপুর থেকে আসা আরও একটি বাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় চারটি বাসের ভেতরে থাকা যাত্রীদের প্রায় সবাই কম-বেশি আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।