আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (২৫)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।
রহিমকে আজ সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করে।
রহিমকে হাসপাতালে নিয়ে আসেন মাইনুল নামের এক ভ্যানচালক। তাঁর ভাষ্য, পিকআপ উল্টে গেলে গুরুতর আহত হন রহিম।
হাসপাতাল সূত্র জানায়, পিকআপটি জামালপুর থেকে ঢাকায় আসছিল। রহিমের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।