আশুলিয়ায় ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার দুগ্ধ খামার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ৩৩৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি ব্যক্তিগত গাড়িতে করে ফেনসিডিলগুলো রাজধানীর মিরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মনছের আলী এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মনজু, রনি ও মাহমুদ। আশুলিয়া থানার উপপরিদর্শক জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন। তাঁরা দিনাজপুর থেকে ফেনসিডিলগুলো এনে রাজধানীর মিরপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।