আশ্বাস পেয়ে দেনাদারের বাড়ি ছাড়লেন ১৯ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে টাকা ফেরত পাওয়ার আশ্বাস পেয়ে দেনাদার আরিফুল ইসলামের বাড়ি ছেড়েছেন দুই গ্রামের ১৯ জন নারী।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া ও দেওবাড়ি গ্রামের ওই নারীরা পাওনা টাকা ফিরে পাওয়ার দাবিতে দুই দিন দেনাদার আরিফুল ইসলামের বাড়ি লাঙ্গুলিয়ায় অবস্থান নেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মধ্যস্থতায় টাকা ফেরত পাওয়ার আশ্বাস পেয়ে ওই নারীরা বাড়ি ফিরে যান। গতকাল বুধবার প্রথম আলোয় এ নিয়ে ‘দুই দিন ধরে দেনাদারের বাড়িতে ১৯ নারী’ শিরোনামে সংবাদ ছাপা হয়।