আশ্বাসের পরও পাবনায় দাম বাড়ল নানা পণ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে ৯ জুলাই রাতে পাবনা শিল্প ও বণিক সমিতি এবং জেলা প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে। এতে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি না করার আশ্বাস দেন। কিন্তু ওই সভার এক দিন পর রমজানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার থেকে পেঁয়াজ, কাঁচা মরিচসহ অন্য পণ্য দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।গতকাল সকালে জেলা সদরের টেবুনিয়া ও বড় বাজার ঘুরে জানা গেছে, তিন দিন আগে এসব স্থানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০-৭০ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল সেই মরিচ ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। দুই দিন আগে এসব স্থানে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হলেও গতকাল ৪৭-৫০ টাকায় বিক্রি হয়েছে। টেবুনিয়া বাজারের পাইকারি ব্যবসায়ী আরিফ হোসেন জানান, বাজারে কাঁচা মরিচ ও পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।