আশ্রমে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের সাতদোহা ল্যাংটা বাবাজির আশ্রমে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চোরেরা বৃহস্পতিবার দিবাগত রাতে আশ্রমের ল্যাংটা বাবাজির আশ্রমের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর প্রতিকৃতিতে ভক্তদের দেওয়া এক ভরি সোনার অলংকার এবং পাশের কালীমন্দিরে প্রতিমার গলায় থাকা সাত ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। সাতদোহা আশ্রমের সভাপতি সন্তোষ কুমার দত্ত চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।  মাগুরা প্রতিনিধি