আশ্রমের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিটি গঠন নিয়ে বিরোধের পর গতকাল শুক্রবার সভা করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোনারগাঁয়ের ইউএনও আবু নাছের ভূঞা জানান, আশ্রম কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধের পর গতকাল আশ্রমের ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাকে। কমিটির সদস্য হলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন। কমিটির সদস্যসচিব করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। কমিটির পৃষ্ঠপোষক করা হয়েছে নারায়ণগঞ্জের পাঁচ সাংসদকে। আর উপদেষ্টা করা হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে।