প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌর এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। গতকাল সোমবার সকালে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল এসব আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপকূলীয় শহর পরিবেশ অবকাঠামো প্রকল্পের আওতায় এগুলো নির্মিত হবে। সরকারের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এতে আর্থিক সহায়তা দিচ্ছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুলারহাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং ৮ নম্বর ওয়ার্ডের খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আশ্রয়কেন্দ্রগুলো হবে। সাংসদ বলেন, আশ্রয়কেন্দ্র তিনটির নির্মাণকাজ শেষ হলে ঝড়, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় লোকজন ভবনগুলোতে আশ্রয় নিতে পারবেন।