প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন সহায়তা কেন্দ্র (বারাকা) পথশিশুদের রাত যাপনের জন্য একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় পুরান ঢাকার বাবুবাজারের বিল্লাল শাহ মেডিসিন মার্কেটে তারা এ কেন্দ্র স্থাপন করেছে। গতকাল শুক্রবার কারিতাস জার্মানির প্রতিনিধি পিটার সাইডেল আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় বারাকার পরিচালক ব্রাদার রবি পিউরিফিকেশন, ৩২ নম্বর ওয়ার্ডের কমিশনার বিল্লাল শাহ্ এবং কারিতাস জার্মানির আরও দুই প্রতিনিধি এফ্রেম মিলানিজ ও সেবাস্টিয়ান জেমস উপস্থিত ছিলেন। কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় বারাকা বিল্লাল শাহ্ মেডিসিন মার্কেটের একটি অংশ কিনে আশ্রয়কেন্দ্রটি স্থাপন করেছে।