আশ্রয়কেন্দ্রে ভালো নেই রকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাত দিন আগে পৃথিবীর আলোর মুখ দেখে শিশুটি। গত বুধবারের প্রবল জোয়ারে ওদের ঝুপড়িঘরটি ভেসে যায়। মা ও নানির সঙ্গে ওর ঠাঁই হয় একটি আশ্রয়কেন্দ্রে। শিশুটির নাম রকি। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারে মা ও নানির দিন কাটলেও ওর দুধের অভাব পূরণ হচ্ছে না। পটুয়াখালীর মির্জাগঞ্জের রানীপুর বাজারের পেছনে ঝুপড়িঘর প্লাবিত হলে তিন দিনের শিশু রকিকে নিয়ে মা হাসিনা বেগম (১৮) ও নানি ছাহেরা খাতুন (৫৫) আশ্রয় নেন রানীপুরের এ আশ্রয়কেন্দ্রে। ছালেহা বেগম জানান, জোয়ারে ঝুপড়িঘর ভেসে গেলে শিশু রকি ও মেয়ে হাসিনাকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন তাঁরা। জোয়ারের পানিতে পুরো এলাকা ডুবে যাওয়ায় ভিক্ষা করতেও পারেন না তিনি। আশ্রয়কেন্দ্রে যা জুটছে, তা দিয়েই কোনোরকমে চলছে। মির্জাগঞ্জে যেসব দুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে আছে, তাদের জন্য একটি চিকিৎসা দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান শংকর দাস, (পটুয়াখালী)।